জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে রক্তদান ও পরিচ্ছন্নতা কর্মসূচি
মানবিকতা, সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতার বার্তা নিয়ে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপনের ধারাবাহিকতায় ০৩ নভেম্বর ২০২৬ তারিখ Department of Youth Development H.Q আয়োজনে স্বেচ্ছায় রক্তদান ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে সহযোগী সংস্থা হিসেবে Youth.

মানবিকতা, সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতার বার্তা নিয়ে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপনের ধারাবাহিকতায় ০৩ নভেম্বর ২০২৬ তারিখ Department of Youth Development H.Q আয়োজনে স্বেচ্ছায় রক্তদান ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে সহযোগী সংস্থা হিসেবে Youth For Change Bangladesh Foundation এবং Bangladesh Youth Coalition-BYC কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের পাশাপাশি হাইজিন কিট বিতরণ করে। ঢাকার শের-ই-বাংলা নগরে অবস্থিত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব মোঃ আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ মাহফুজুল আলম খান এবং যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোঃ মোতাহার হোসেন। এছাড়াও ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন, যুগ্মসচিব (যুব অনুবিভাগ) আয়োজনে উপস্থিত ছিলেন।
এই উদ্যোগের মাধ্যমে ব্যক্তিগত পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি ও স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও মানবিক সমাজ গড়ে তুলতে তরুণদের সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
আমরা বিশ্বাস করি, তরুণদের সম্মিলিত উদ্যোগ, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতাই পারে একটি সুস্থ, সচেতন ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে।







Comments
No approved comments yet.
Join the conversation
Comments are reviewed before publication. Your email is never displayed.